বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৪ বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও নির্বাচনী প্রচারণা 

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৯৩ Time View

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”—এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

দলের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই (দা.বা.) হুজুরের মনোনয়নে এমপি প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সৎ, যোগ্য, আল্লাহভীরু, আমানতদার, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা ইসহাক চোকদার।

তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এ প্রার্থী দেশের ন্যায়বিচারভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

৮ নভেম্বর (শনিবার) বিকেলে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী (হাতপাখা মার্কা) প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী (হাতপাখা প্রতীক) আলহাজ্ব মাওলানা মো. ইসহাক চোকদার।

এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ওমর ফারুক ভাঙ্গা উপজেলা বাংলাদেশ ইসলামী আন্দোলন সভাপতি।

এসএম ওসমান মাস্টার, আসাদুজ্জামান (আসাদ) সহ-সভাপতি ভাংগা উপজেলা বাংলাদেশ ইসলামি আন্দোলন

সঞ্চালনায় সাধারণ সম্পাদক ডাঃ আতিউর রহমান।

আব্দুল হান্নান বেপারী সহ-সভাপতি, কামাল বেপারী, ফরিদপুর জেলা বাংলাদেশ যুব আন্দোলন সভাপতি। সাদ্দাম হোসেন সভাপতি ভাংগা উপজেলা ইসলামি যুব আন্দোলন,

আলোচনা সভায় আলহাজ্ব ইসহাক চোকদার বলেন, “ইসলামী শাসনতন্ত্রই পারে এই দেশের মানুষকে প্রকৃত মুক্তি দিতে। আমি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনে দলের সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, জনসংযোগ ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফরিদপুর-৪ বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও নির্বাচনী প্রচারণা 

Update Time : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫