
মোঃ আসলাম আলী আঙ্গুর (স্টাফ রিপোর্টার)-চিরির বন্দর দিনাজপুর থেকে:
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৯ নভেম্বর রোজ রবিবার বিকাল চারটায় টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চিরিরবন্দরের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্ৰেডসহ ৩ দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলনে পুলিশ কর্তৃক লাঠিচার্জ , টিয়ারশেল সাউন্ড গ্ৰেনেড ও জলকামান দিয়ে হামলার প্রতিবাদে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদে শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আহবায়ক রুহুল আমিন , মামুনুর রশিদ নাসির , সদস্য সচিব বেলাল হোসেন,আবু তাহের,যুগ্ন আহবায়ক মাহফুজুল হক আমান মানিক ,সাইফুল ইসলাম, ইমরুন নাহার, মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন – দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। কোনো প্রতিষ্ঠান প্রধান সহযোগীতা না করলে তাকে কঠোর জবাব দেওয়া হবে।
প্রয়োজনে তাকে অফিসে তালা মেরে রেখে হলেও আন্দোলন অব্যাহত রাখতে হবে। শিক্ষক সমাবেশ উপলক্ষে উপজেলার ৩ শতাধিক শিক্ষক আন্ধারমূহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জমায়েত হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঘুঘুরাতলী মোড়ে সমাবেশ করে।
Reporter Name 


















