
দেবাশীষ মজুমদারঃ পুরান ঢাকার কাঠেরপুলের ইউনিক চাইনিজ রেস্টুরেন্টে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মোঃ খোরশেদ আলম রিন্টু-কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সৈয়দ মাসুদুর রহমান, আবদুর রহমান ভুঁইয়া, হাজি আবদুল গনি (ব্যবসায়ী ও সমাজসেবক) প্রমুখ। আলোচনা সভার সভাপতিত্ব করেন চাঁদনী মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ মজুমদার ও অসিত চক্রবর্তী। বক্তারা বলেন, মোঃ খোরশেদ আলম রিন্টু সমাজসেবায় দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এসময় বক্তারা আরও বলেন, মোঃ খোরশেদ আলম রিন্টু বর্তমানে মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। উপস্থিত সবাই তাঁর সফলতা ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং বিশ্বাস ব্যক্ত করেন যে তিনি ভবিষ্যতেও সমাজের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
অনুষ্ঠান শেষে সবাই সমাজকল্যাণ ও সাংবাদিকতার মানোন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 
























