
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে উপজোয় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন সশস্ত্র সংগঠনের এক চাঁদাবাজ।
পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে রামগড় থানায় হস্তান্তর করে।
আজ ৯ নভেম্বর রবিবার আনুমানিক বারটা ত্রিশ মিনিটের দিকে উপজেলার ০১নং রামগড় ইউনিয়নের লালছড়ির(গরুকাটা) এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি দুর্গা চাকমা(নয়ন)৩৫।জানা যায়, তিনি ইউপিডিএফের সশস্ত্র সদস্য ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাবেক সভাপতি এবং লালছড়ি(গরুকাটা)এলাকার বাসিন্দা।
স্থানীরা জানান -দুপুরে দিকে লালছড়ি(গরুকাটা)এলাকা পাহাড়ি টিলায় উত্তোলনকৃত কচুর ছড়া আনতে গিয়ে একটি সিএনজি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অস্ত্র তাকিয়ে ভয়ভীতি দেখান দুর্গা চাকমা।এসময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদেরকে ধাওয়া করলে ঘটনাস্থল থেকে তার এক সহযোগী পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান এবং দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ দূর্গা চাকমা(নয়ন)কে আটক করে।পরে তাকে খাগড়াবিল বাজার এলাকায় নিয়ে যায়।
পরে স্থানীয় জনগণ বিষয়টি সেনাবাহিনীর আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষকে অবগত করলে, ক্যাপ্টেন তানজিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ওই অস্ত্রধারীকে আটক অবস্থায় উদ্ধার করে। পরবর্তী দূর্গা চাকমাকে সেনাবাহিনী অস্ত্রসহ রামগড় থানায় হস্তান্তর করে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকা গুলোতে কিছু সশস্ত্র চাঁদাবাজ বাহিনীর প্রভাব বিস্তারের চেষ্টা করচ্ছে এবং বিভিন্ন সময়ে স্থানীয় মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা মান উন্নয়নের বাধা গ্রস্ত হচ্ছে,চাঁদাবাজি করছে এবং এলাকায় আতঙ্কের সৃষ্টির চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানায়,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
Reporter Name 






















