
মোঃ সজীব ইসলাম, স্টাফ রিপোর্টার :
নীলফামারী ডিমলায় কনটেন্ট নির্মাতাদের প্রাণবন্ত ও উৎসবমুখর কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ডিমলা ফরেস্ট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়, ডাবলু মিয়ার সভাপতিত্বে রোকনুজ্জান রোকনের সঞ্চালনায় কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নোমান, মমিনুর রহমান, সাংবাদিক জসিম উদ্দিন নাগর,সাংবাদিক মোঃ আমিনুর রহমান দুলাল, সাংবাদিক বাদশা প্রামানিক, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক নয়ন,,রুবেল, সজিব,বাবু,রমজান সহ
উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণরা।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে ব্যবহার করে সমাজে পরিবর্তনের ধারা সৃষ্টি করছে। তাদের সৃজনশীলতা, সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করছে।
দিনব্যাপী এই মিলনমেলায় ছিল আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময়, কনটেন্ট নির্মাণবিষয়ক কর্মশালা এবং বিনোদনমূলক নানা আয়োজন। তরুণ নির্মাতারা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি একসঙ্গে কাজের সুযোগ নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও আয়োজকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে তরুণরা নিজেদের প্রতিভা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে পারে।
Reporter Name 
























