বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গার কাউলীবেড়ায় ছানি রোগীদের জন্য ফ্রি চক্ষু ও ফ্রি ঔষধ ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৪৪ Time View

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে গরিব ও অসহায় ছানি রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে কাউলীবেড়ার কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আনোয়ারা-হামিদা আই হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ছানি রোগীদের প্রয়োজনীয় ফ্রি চক্ষু পরীক্ষা, বাছাই, ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। অসহায় মানুষের চোখের চিকিৎসা সহজলভ্য করা ও ছানি রোগীদের সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন, সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ, মহাসচিব, আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এবং ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুজাহিদ বেগ।

কাউলীবেড়া ইউনিয়নবাসী জানান, এলাকায় বহু দরিদ্র মানুষ অর্থভাবে চক্ষু চিকিৎসা নিতে পারেন না। তাই এ আয়োজন তাদের জন্য “আশীর্বাদস্বরূপ” হয়ে এসেছে। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন বাছাই ও অন্যান্য চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শিহাব মাতব্বর, আমানুর মাতুব্বার, তৌহিদ মোল্লা,রিসাদ হোসেন, বাবুল মাতুব্বর সহ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবসেবাকে ব্রত হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন স্থপতি মুজাহিদ বেগ।স্থানীয় মানুষের মাঝে ইতোমধ্যেই তার এসব উদ্যোগ ব্যাপক প্রশংসা করিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য স্থপতি মুজাহিদ বেগ বলেন,

জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে দাঁড়াতে পারাই আমার তৃপ্তি।আমি সংসদ সদস্য হই বা না হই, মানুষের ভালোবাসাই আমার প্রকৃত প্রাপ্তি। আমার সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গার কাউলীবেড়ায় ছানি রোগীদের জন্য ফ্রি চক্ষু ও ফ্রি ঔষধ ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫