
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
১৬ নভেম্বর ২০২৫: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ভাঙ্গা দক্ষিণপাড় বাসটার্মিনাল এলাকায় আজ এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েবে ইউসুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান পান্না, উপজেলা মৎস্যজীবী দলের নেতা আব্দুল্লাহ আল মামুন (রোমিও) ও নাজমুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ১২টি ইউনিয়নের নেতা কর্মীরা বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় নীতিমালা প্রণয়ন ও উৎপাদনে সহজ সুবিধা প্রদানের আশ্বাস দেন তারা।
সবশেষে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
Reporter Name 






















