বাংলাদেশ ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে তাহিরপুরে গণ মিছিল — “এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝিনা”

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩৫ Time View

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার:বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুলের অনুসারী তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণ গণ মিছিল করেছে। সোমবার বিকেল ৫টায় তাহিরপুর বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

মিছিলে অংশগ্রহণকারীদের একটাই দাবি—

“এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝিনা”।

গণমিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা সামরুল ইসলাম, ছাত্রদল আহ্বায়ক আবুল হাসেন রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা থেকে প্রতিক্রিয়া জানিয়ে মনোনয়নবঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুল বলেন,

“শুনেছি দুপুরে ধর্মপাশার বড়ই বাজারে এবং বিকেলে তাহিরপুরে তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষ আমার সমর্থনে গণমিছিল করেছে। আমি বিশ্বাস করি—চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে তৃণমূলের মতামতকে হাই কমান্ড অবশ্যই গুরুত্ব দেবে। আমি এখনো আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে তাহিরপুরে গণ মিছিল — “এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝিনা”

Update Time : ০৪:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫