
কবি ও লেখক,মহসিন আলম মুহিন
যাহা কিছু ভালো,
তাই মনে হয় আলো।।
মেঘ কেটে গেলো,
হেথায় রোদের আলো।।
কৃষ্ণ পক্ষ গেলো,
হেথায় চাঁদের আলো।।
কুয়াশা কেটে গেলো,
ফিরে এলো আলো।।
দুঃখ চলে গেলো,
এলো সুখের আলো।।
মন্দ দূর হলো
আসলো ভালো আলো।।
দ্বন্দ্ব মিটে গেলো,
হেথায় ছন্দের আলো।।
কু’শিক্ষা দূর হলো,
হেথায় শিক্ষার আলো।।
দূর হতাশার কালো,
হেথায় আশার আলো।।
দীনতা চলে গেলো
হেথায় প্রাচুর্যের আলো।।
মূর্খতা কেটে গেলো,
হেথায় জ্ঞানের আলো।।
প্রেমের উদয় হলো,
নতুন ঝলমলে আলো।।
বিরহ কাল গেলো-
মিলন যুগের আলো।।
পশুত্ব দূর হলো,
মনুষ্যত্বের জ্বলে আলো।।
অধর্ম বিদায় হলো,
আসলো ধর্মের আলো।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















