বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩৪ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মরহুম মোজাফফর রহমানের ছেলে।

ধামইরহাট থানা পুলিশ জানান, গত ২০২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরন ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬।

ধামইরহাট থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, নাশকতার মামলায় গ্রেফতাকৃত আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Update Time : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫