বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি দেলোয়ার আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২০ Time View

মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১:২০ মিনিট দিকে থানা এলাকার ধনপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

আটক দেলোয়ার হোসেন তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের সুলেমান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বম্ভরপুর থানার ধনপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, দেলোয়ার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এফআইআর নং-১২, তারিখ ১৯ নভেম্বর ২০২৫; জিআর নং-২১০/২৫ মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জিআর-৯৬/২৫ (বিঃপুর) ও ৯৬(ক)/২৫ (বিঃপুর) মামলাও চলমান রয়েছে।

গ্রেফতারের পর তাকে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ আকবর হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি দেলোয়ার আটক

Update Time : ০১:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫