
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি বটতলা বাজারে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে নবাগত সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নুরুল্লাগঞ্জ ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ হিদায়েত মাতুব্বরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাওলানা হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর–৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা ইসহাক চৌকদার, জেলা সভাপতি হাফেজ কামাল ব্যাপারী ও উপজেলা সভাপতি সাদ্দাম হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আঃ হান্নান মাতুব্বর, সহসভাপতি আসাদুজ্জামান আসাদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নবাগত সদস্যদের সংগঠনের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 






















