
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ভুমিকম্পে আতংকিত হয়ে একসাথে ৭ হাজারের ও অধিক শ্রমিক তাড়াহুড়ো করে বাহির হওয়ার সময়,গেইট বন্ধ থাকায়, পরে কারখানার গেইট ভেঙে বাহির হওয়ার সময় গেইটের নিচে চাপা পড়ে প্রায় তিন শতাধিক শ্রমিক আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এইসময় আহতদের আহাজারিতে শ্রীপুর হাসপাতালে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই আশেপাশে বিভিন্ন হাসপাতালে পাঠানোর হয়েছে।
শুক্রবার (২১শে নভেম্বর) ১০.৩৯ মিনিটে সারাদেশে ভুমিকম্প অনুভূত হয়।এই সময় গাজীপুরের শ্রীপুরে ডেনিমিক কারখানায় সাত হাজার শ্রমিক কাজ করতেছিল। ভূমিকম্প অনুভূত হলে কারখানার জরুরী সাইরেন বেজে ওঠে। সাথে সাথে সব শ্রমিকরা নিচে নেমে আসে, কিন্তু কারখানার মেইন গেইট বন্ধ থাকায় শ্রমিকরা বাহির হতে পারছিল না। শ্রমিকরা কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করলেও গেইট খুলে দেয়নি। পরে আতঙ্কিত শ্রমিকরা ধাক্কাধাক্কি করে গেইট ভেঙ্গে বাহির হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
রাজীব নামের কারখানার এক শ্রমিক অভিযোগ করে বলেন, যদি মেনগেট খোলা থাকত, তাহলে আজকের এই দুর্ঘটনা ঘটত
না।
আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নিতে আসেন, গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।এই সময় হাসপাতালে ঘুরে ঘুরে আহত
শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নিজে উদ্যোগী হয়ে অনেক রুগীকে ঢাকা, গাজীপুর এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।এই সময় বিএনপির নেতাকর্মীদেরকে আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার ইমা বলেন, আমরা আমাদের স্বাদ্যের মধ্যে আপ্রাণ চেষ্টা করেছি আহত রোগীদের চিকিৎসা দিতে। আমাদের এখানে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা দিয়েছি। অনেকে বিভিন্ন হাসপাতালে চলে গেছে।
ডেনিমিক কারখানার কর্তৃপক্ষের সাথে অনেক চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Reporter Name 






















