
(এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- আবার নতুন করে পুনঃ তদন্তের মাধ্যমে৬৪- সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে এম পি মনোনয়ন ঘোষণাকে রিভিউ চেয়ে জোরালো আবেদন জানান এই আসন থেকে বারবার জনগণের মূল্যবান ভোটে নির্বাচীত জাতীয় সংসদ সদস্য জনাব মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য উত্তরসূরী জনাব রাহিদ মান্নান তালুকদার লেলিন। এই আসনের জনগণ ও নেতাকর্মীদের উৎসাহ- উদ্দীপনা ও অনুরোধের প্রেক্ষিতে তিনি উপরোক্ত আবেদন মুলক বক্তব্য উপস্থাপন করেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন বি এন পি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদ্য ঘোষিত এম পি মনোনয়ন প্রাপ্ত জনাব ভিপি আয়নুল হকের বিরুদ্ধে রিভিউ আবেদনের জন্য জনসংযোগ ও জনসমাবেশের আয়োজন করেন। উক্ত জনসংযোগ ও জনসমাবেশে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার উপস্থিত সকল নেতাকর্মী ও জনগণের একটিমাত্রই দাবী জানান ,নতুন করে তদন্ত করে জনগণের প্রাণের নেতা জনাব রাহিদ মান্নান তালুকদার লেলিনকে চুড়ান্ত মনোনয়ন ঘোষণা দেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে রাহিদ মান্নান লেলিন বলেন আমার নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয়নেতাদের নিকট আমার অনুরোধ আপনারা পুনঃ তদন্তের মাধ্যমে সিরাজগঞ্জ -৩ অর্থাৎ এই আসনে আমাকে এম পি মনোনয়ন ঘোষণা দেওয়া হোক।জনগণ আমাকেই বাবার অসমাপ্ত উন্নয়ন মুলক কাজ সম্পন্ন করার জন্য এম পি হিসেবে দেখতে ও নির্বাচীত করতে চায়। তাই জনগণের চাওয়া – পাওয়াকে মূল্যায়ন করে নতুন করে আমাকে এই আসনে এম পি মনোনয়ন ঘোষণা দেওয়ার জন্য রিভিউ আবেদন জানাচ্ছি। তিনি উপস্থিত সকল নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন যে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব।আপনারাও আমার সাথে থাকবেন এবং সকল রাজনৈতিক কাজে সহযোগিতা করবেন। উপস্থিত সকলকে “ধানের শীষের “পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানান এবং সবাইকে বিদায়ী শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে উক্ত জনসংযোগ ও জনসমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
Reporter Name 
























