
( এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)-(৬৪- সিরাজগঞ্জ -৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ” সেন্টার কমিটি” গঠন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ উপজেলা, সলংঙ্গা থানা ও রায়গঞ্জ পৌর বি এন পির উদ্দ্যোগে রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ।মতবিনিময় ও পরামর্শ মুলক সভায়
সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, সভাপতি, সাবেক রায়গঞ্জ উপজেলা বি এন পি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব ভিপি আয়নুল হক – ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি’র মনোনীত এম পি প্রার্থী। (৬৪, সিরাজগঞ্জ -৩,রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা।)জনাব মোঃ আবুল কালাম আজাদ। সাবেক উপজেলা বি এন পি’র সাংগঠনিক সম্পাদক এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় ও গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক আলোচনা সভার কার্যক্রম চলতে থাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিপি আয়নুল হক জনাব তারেক রহমানের মনোনীত এম পি প্রার্থী হিসেবে বলেন আমি যদি আপনাদের ভালোবাসা ও সকল সহযোগিতা নিয়ে এম পি নির্বাচীত হই তাহলে আমাকে কোনো ঘুষ দিতে হবে না।ফ্রী সার্ভিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। কোনো দূর্নীতি,অনিয়ম, যুলুম,অত্যাচার, নির্যাতন করবো না।আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচীত করেছিলেন কেউ বলতে পারবেন না আপনাদের কোনো যুলুম, অত্যাচার,নির্যাতন ও কড়া কথা বলেছি। এম পি হলেও আমি এগুলো কোনো দিন করবো না। অনেকেই এম পি প্রার্থী ছিলেন তাঁদের মধ্যে থেকে আমাকে জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতারা মনোনীত করেছেন।সেজন্য দলের ও নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনের জন্য সকলের একই অংগীকার ছিল। যাকেই দল থেকে মনোনীত করবেন। যার হাতে ” ধানের শীষের ” প্রতিক তুলে দেবেন সকলেই তার হয়ে ঐক্যবদ্ধ হয়ে “ধানের শীষের ” বিজয় করার জন্য কাজ করবো। কিন্তু তা না করে আমার বিরুদ্ধে রিভিউ চেয়ে জনসংযোগ ও জনসমাবেশ করছে। বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনাদের প্রতি আমার অনুরোধ সকলে আমাকে সহযোগিতা করুন এবং পাশে থাকুন।তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক বক্তব্য রাখেন এবং সকলের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করেন। ” ভোট দেবেন কিসে- ধানের শীষে”। ” “ধানের শীষে- ভোট দেবেন কিসে! এই শ্লোগান দিয়ে তিনি উক্ত সভার বক্তব্যের ইতি টানেন। সভাপতি জনাব আলহাজ্ব শামসুল ইসলাম বলেন আর কোনো রিভিউ নয়? জনাব তারেক রহমান ও দলের সিদ্ধান্ত অনুযায়ী ভিপি আয়নুল হককে মনোনীত করেছেন। তাই এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আরেো পর্যায়ক্রমে একই ধরনের বক্তব্য রাখেন জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, জনাব মোঃ আলহাজ্ব দুলাল খান,জনাবঃমতিয়ার রহমান মতি,জনাব ব্যারিস্টার মোঃ আবদুল বাতেন,হাতেম আলী সুজন, মাহমুদুল হাসান তামান্না, মোঃ আব্দুল আলীম, রাশেদুল হাসান মিরন,মোঃ ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, মোঃআব্দুল লতিফ, মোঃ রোম বাদশা,আমিনুল ইসলাম মোহাব্বত, মোঃ মোকাদ্দেস হোসেন সোহান সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বি এন পি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন। সবশেষে দলের মনোনীত এম পি প্রার্থী জনাব ভিপি আয়নুল হকের বিজয় ও সাফল্য লাভের জন্য মহান আল্লাহ তায়ালা নিকট দোয়া প্রাথর্না করা হয়।
Reporter Name 






















