বাংলাদেশ ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ,,

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৪২ Time View

ইমরান সরকার:- গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু’র দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পলাশবাড়ীতে পৃথক নির্বাচনী মহিলা সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল হাইস্কুল মাঠ, বাসুদেবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ সর্বাঙ্গ ভাদুড়িয়া ও ডাকুনি মির্জাপুর এলাকায় আমগাছী এসব এলাকায় কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন,

“সভ্যতা ও শিক্ষিত সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অপরিসীম। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষার সুযোগ বিস্তারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “গ্রামীণ নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও সহায়তা, বিধবা ও অসহায় নারীদের ভাতা নিশ্চিতকরণ, মেয়েদের উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি। আপনাদের ভোট আমাকে দায়িত্ব দেবে, আর সেই দায়িত্ব জনগণের কল্যাণে বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

সমাবেশে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবু তালেব সরকার, বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম প্রধান, মিডিয়া বিভাগের কর্মী বিভিন্ন নেতাকর্মী যুব জমাতকর্মী শিবির কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ,,

Update Time : ১২:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫