
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা বাজারে বিভিন্ন মিষ্টির দোকান ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এ অভিযান করার হয়।
অভিযানে জন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ না মানার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লাইভ বেকারির ম্যানেজার নুর আমিনকে ২ হাজার টাকা, আক্তার মিষ্টান্ন ভান্ডারের মালিক সাহেব আলী মুন্সীকে ৬ হাজার টাকা এবং সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলীপ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের প্রসিকিউশন পরিচালনা করেন বিএসটিআই ফরিদপুর জেলা অফিসের পরিদর্শক মো. জুবায়ের আল সিদ্দিকী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানান, ভোক্তার অধিকার সুরক্ষা ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
Reporter Name 


















