বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১১ জন অসুস্থ

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৭ Time View

এস এম রনি, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মান উপলক্ষে পারিবারিক পিঠা উৎসবে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলো, সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পরিবার ও হাসপাতাল সূত্র মতে, ঘটনার সময় বাড়িতে সবাই মিলে পিঠা উৎসবে ব্যস্ত ছিল। এসময় পিঠা তৈরীতে কালো জিরার পরিবর্তে অসাবধানবশত দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। এক পর্যায়ে রাতে পিঠা খাওয়ার কিছুক্ষণ পর সবাই অসুস্থ্য হয়ে পড়ে। এসময় পড়শিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শামিম হোসেন বলেন, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, সবাই শঙ্খামুক্ত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১১ জন অসুস্থ

Update Time : ১২:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫