বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় খেলাফত মজলিস প্রার্থীর তোরণে অগ্নিসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৮০ Time View

মোহাম্মদ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সন্নিকটে স্থাপিত তোরণটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে মিজানুর রহমান মোল্লার সমর্থকেরা ঢাকা–গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা অংশে তোরণটি নির্মাণ করেছিলেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ তোরণে আগুন ধরিয়ে দেওয়া হলে এর একটি অংশ পুড়ে যায়। পরে পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এ বিষয়ে প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা অন্যায় করেছে। এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় খেলাফত মজলিস প্রার্থীর তোরণে অগ্নিসংযোগ

Update Time : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫