বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় স্ববল প্রকল্পের আওতায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসমাবেশ- শোভাযাত্রা, আলোচনাসভা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬৬ Time View

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি: কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরন , অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়ন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ফরিদপুরের ভাঙ্গায় গন সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে পূনরায় পরিষদ চত্বর প্রাঙ্গণে এই সমাবেশস্থলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

‘স্ববল প্রকল্প (SWABOL Project)’ এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে আয়োজিত সমাবেশে কয়েক,শ নারী অংশগ্রহণ করেন। ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে জোবায়দা রহমানের সঞ্চালনায় প্রকল্পের ফিল্ড কো -অর্ডিনেটর( ফরিদপুর অঞ্চল) মোঃ মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিস্তারিত তুলে ধরেন, উলাসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো- অর্ডিনেটর জেনিফার জেনি। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ড,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ খায়রুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। পাশাপাশি সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় কৃষক, নারী, তরুণসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণের মাধ্যমে কৃষি উন্নয়ন, পারিবারিক সহিংসতা, নারী অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

সমাবেশ শেষে ৩ শত অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা উপকরণ বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় স্ববল প্রকল্পের আওতায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসমাবেশ- শোভাযাত্রা, আলোচনাসভা

Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫