বাংলাদেশ ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৪৪ Time View

সিলেট বিভাগীয় ব্যুরোঃ সিলেটের এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ১৭ বছর বয়সী কিশোর শাহ মাহমুদ হাসান তপু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে, এয়ারপোর্ট থানার ইলাশকান্দির ৪০/২ উদয়ন এলাকার কিশোরদের দুই গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে প্রথমে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে একটি গ্রুপের নেতৃত্বদানকারী মোঃ জাহিদ হাসান ও তার সহযোগীরা প্রতিপক্ষ গ্রুপের কিশোর তপুকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ নভেম্বর ২০২৫, ভোর আনুমানিক ৬টা ০০ মিনিটে, সে মৃত্যুবরণ করে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত ১। মোঃ জাহিদ হাসান, পিতা–শফিকুল ইসলাম, স্থায়ী ঠিকানা–বীরআহম্মদপুর, থানা–গৌরীপুর, জেলা–ময়মনসিংহ; বর্তমান ঠিকানা–খাসদবীর, থানা–এয়ারপোর্ট, সিলেট,

২। মোঃ অনিক মিয়া, পিতা–আব্দুল মনির, স্থায়ী ঠিকানা–ভাটিপাড়া, থানা–দিরাই, জেলা–সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা–লোহারপাড়া, থানা–কোতোয়ালী, সিলেট,

৩। মোঃ জুনায়েদ আহমদ, পিতা–মোঃ বশিরুল ইসলাম, স্থায়ী ঠিকানা–ভাটিপাড়া, থানা–দিরাই, জেলা–সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা–লোহারপাড়া, থানা–কোতোয়ালী, সিলেটকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিচয়:

শাহ মাহমুদ হাসান তপু (১৭), পিতা–শাহ এনামুল হক, ঠিকানা–উদয়ন ৪০/২, ইলাশকান্দি, থানা–এয়ারপোর্ট, সিলেট।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “কিশোর গ্যাং দ্বন্দ্ব যেন আর কোনো প্রাণ কেড়ে না নিতে পারে, এজন্য অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে। অপরাধে জড়িত কেউই আইনের আওতার বাইরে যাবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ৩

Update Time : ০৩:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫