বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৬ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এই মানবিক কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, মোঃ ইকবাল মাহমুদ বিপ্লব যুগ্ন আহ্বায়ক, সুজন রায়, উপজেলা ছাত্রদল নেতা ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, হুমায়ুন আহমেদ ইফতি, আলমগীর হোসাইন, মোঃ নাজমুল ইসলাম, নিলয় মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, পিয়াল পৌর ৪নং পাল্টাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য, তারিকুল, সাদিকুল, লিটন সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে বীরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, হুমায়ুন আহমেদ ইফতি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।

তিনি বলেন, আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যেন দেশনেত্রী বেগম খালেদা দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

Update Time : ০৫:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫