বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে খুচরা সার–ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯৫ Time View

মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর প্রতিনিধি। নতুন সার নীতিমালা-২০২৫ বাস্তবায়নের প্রেক্ষিতে খুচরা সার–ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জৈন্তাপুর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় খুচরা সার-বিক্রেতারা।

রোববার ৩০ নভেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার খুচরা সার ডিলারসহ ব্যবসায়ী এতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে স্বল্প লাভে স্থানীয় কৃষকদের কাছে দ্রুত সার সরবরাহ করে আসছেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষিজ উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দেন, যার ফলে অতীতে কোনো সার সংকট দেখা দেয়নি। কিন্তু শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হলে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং ক্ষুদ্র কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হলে সার-বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপনে পড়তে পারে। এই পরিস্থিতিতে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান হয়েছে।

জৈন্তাপুর খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাইফউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন,সদস্য ফজলুর রহমান, আতিকুর রহমান ও হাবিবুর রহমান। পরে ব্যবসায়ীরা খুচরা সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জৈন্তাপুরে খুচরা সার–ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন

Update Time : ১০:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫