
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে নির্বাচিত করতে দলীয় ঐক্যের কোন বিকল্প নেই।দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে , আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগের কথা চিন্তা করে, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে হবে।
শনিবার(২৯শে নভেম্বর) সকাল১১টায়,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে,বরমী বাজার মুক্তমঞ্চে কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকারের সভাপতিত্বে সদস্য সচিব শামীম মোড়লের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ প্রধান,বরমী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কফিল উদ্দিন, আব্দুল সাহিদ,হুমায়ুন কবির, বর্মী ইউনিয়ন যুবদল নেতা রাসেল আকন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
Reporter Name 
























