বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে এন-৫ জাতীয় মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ৩.০০ কিঃমিটার ৪-লেনের উন্নয়ন কাজ শুরু।

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৪ Time View

মোহাম্মদ মাহাবুব আলম পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জাতীয় মহাসড়ক (এন-৫)-এর পঞ্চগড় শহরাংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩.০০ কিলোমিটার অংশকে ৪-লেনে উন্নীতকরণের কাজ ৩০ নভেম্বর ২০২৫ ইং দুপুরে উদ্বোধন করা হয় । যুব উন্নয়ন কার্যালয় থেকে পঞ্চগড় করতোয়া সেতু পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনের লক্ষ্য নিয়ে গৃহীত এই বৃহৎ প্রকল্পের মোট ব্যয় ৪৯৬১.৫৭ লক্ষ টাকা। এরই মধ্যে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ, অর্থাৎ ইউটিলিটি শিফটিংয়ের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রনালয়ের অনুমোদন (১৫-১১-২০২৩ খ্রিঃ) ও প্রশাসনিক আদেশ জারির (২০-১২-২০২৩ খ্রিঃ) পর প্রকল্পটি বাস্তবায়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বর্তমান অগ্রগতি: ইউটিলিটি স্থানান্তর

প্রকল্পের বর্তমান অবস্থা সন্তোষজনক। কাজের প্রাথমিক ধাপে ইউটিলিটি লাইন স্থানান্তরের উপর জোর দেওয়া হয়েছে। ইউটিলিটি শিফটিং বাবদ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো লিঃ, পঞ্চগড়কে ১১৮.২৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

নেসকো ইতোমধ্যে দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন করে ইউটিলিটি স্থানান্তরের জন্য ঠিকাদার নিয়োগের কাজ শেষ করেছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১ম দরপত্র আহ্বান করা হয়েছিল ২৭-০৬-২০২৪ খ্রিঃ তারিখে। সর্বশেষ উন্মুক্তকরণের তারিখ ছিল ১৯-০৬-২০২৫ খ্রিঃ, এবং মন্ত্রণালয় কর্তৃক দরপত্র অনুমোদনের তারিখ ১২-১১-২০২৫ খ্রিঃ।

সময় বৃদ্ধি ও পরিদর্শকের নজর

প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ৩১-১২-২০২৫ খ্রিঃ পর্যন্ত। তবে কাজের সুবিধার জন্য মেয়াদ ০১ (এক) বছর বৃদ্ধি করে ৩১-১২-২০২৬ খ্রিঃ পর্যন্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা এলাকা পরিদর্শন করেছেন। গত ১৬-১১-২০২৫ তারিখে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) থেকে গোলাম মাঈনউদ্দিন হাসান, পরিচালক (পরীবিক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২), প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বরাদ্দ ও আর্থিক অবস্থান ২০২৫-২৬ অর্থবছরের এডিপি/আরএডিপি-তে এই প্রকল্পের জন্য মোট ২৯০০.০০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর বিপরীতে ইতোমধ্যে ১৪৫০.০০ লক্ষ টাকা অর্থ ছাড় করা হয়েছে।

প্রকল্প কোড ২২৪৩৯২১০০।

মোট ব্যয় ৪৯৬১.৫৭ লক্ষ টাকা।

মোট দৈর্ঘ্য ৩.০০ কিলোমিটার।

প্যাকেজ সংখ্যা ০১ (এক)।

NoA প্রদানের তারিখ ১৩-১১-২০২৫ খ্রিঃ

প্রধান নির্মাণ কাজসমূহ

৩.০০ কিলোমিটার সড়কটি ৪-লেনে উন্নীতকরণে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হবে:

৭৫০ মিটার অংশে বিদ্যমান পেভমেন্ট ২-লেন (১০.৩০ মিটার) হতে ৪-লেনে (১৫.৬০ মিটার) উন্নীতকরণ।

২২৫০ মিটার অংশে বিদ্যমান পেভমেন্ট ২-লেন (১০.৩০মি:) হতে ৪-লেনে (২০.৩০ মিটার) উন্নীতকরণ।

২২৫০ মিটার হার্ড শোল্ডার নির্মাণ।

৩.০০ কি.মি. দীর্ঘ মিডিয়ান নির্মাণ।

৩০০ মিটার আরসিসি ইউ ড্রেন নির্মাণ।

উন্নয়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন

পঞ্চগড় জেলার নবাগত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান।

সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ), পঞ্চগড়

সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী (সওজ), সড়ক বিভাগ পঞ্চগড়।

মোঃ মোতাহার আলী, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ), সড়ক উপবিভাগ পঞ্চগড়।

মোঃ শামসুজ্জামান শাহীন, উপ সহকারী প্রকৌশলী (সওজ), সড়ক উপবিভাগ পঞ্চগড়।

তন্ময় চক্রবর্তী, উপ সহকারি প্রকৌশলী (সওজ), সড়ক বিভাগ পঞ্চগড়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পঞ্চগড়

সত্যজিৎ দেব শর্মা, নির্বাহী প্রকৌশলী।

নয়ন মাহমুদ, এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার।

নুরুল ইসলাম, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

সড়ক উন্নয়ন কাজটি সম্পন্ন হলে পঞ্চগড় শহরাঞ্চলের যান চলাচল আরও সহজ, নিরাপদ ও দ্রুতগতির হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে এন-৫ জাতীয় মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ৩.০০ কিঃমিটার ৪-লেনের উন্নয়ন কাজ শুরু।

Update Time : ০২:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫