বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র সহকারী সচিব ইউএনও মহিদুল হককে কাউনিয়া প্রেসক্লাবের সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিদুল হক জাতীয় সংসদ ভবন, ঢাকায় সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে কাউনিয়া প্রেসক্লাব। বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানের শেষে এই সম্মাননা স্মারকটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা ইউএনও মোঃ মহিদুল হক-এর কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, মহিদুল হক তাঁর দক্ষতা দিয়ে কাউনিয়ার প্রশাসনিক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই পদোন্নতিকে রাষ্ট্রীয় কাজে ‘যোগ্যতার স্বীকৃতি’ এবং একই সাথে কাউনিয়ার সাধারণ মানুষের জন্য একটি আনন্দের সংবাদ হিসেবে উল্লেখ করা হয়।

সম্মাননা স্মারক গ্রহণ করে মোঃ মহিদুল হক কাউনিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের সেবা আমার দায়িত্ব ও অঙ্গীকার। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দেশসেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু, সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, জসিম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধক্ষ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে তাঁর কর্মজীবনের আরও সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিনিয়র সহকারী সচিব ইউএনও মহিদুল হককে কাউনিয়া প্রেসক্লাবের সম্মাননা

Update Time : ০৪:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫