
মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০২ ডিসেম্বর মঙ্গলবার এশার নামাজ শেষে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মো: নূর জাহাঙ্গীর পাঠান, আবু হানিফ, আলাল মিয়া, বুরহান উদ্দিন পাঠান, সফিকুল ইসলাম, আব্দুল হাসিম (১), আব্দুল হাসিম (২), মোফাজ্জল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, রোগমুক্তির পাশাপাশি দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। বক্তারা বলেন,
“খালেদা জিয়া দেশের গণতন্ত্রের অবিচল প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপির নয়, সমগ্র জাতির প্রত্যাশা।”
উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।
Reporter Name 






















