বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কালাইয়ে দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ Time View

হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ তারিখে, কালাই থানা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

কালাই থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনসমূহের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং দেশনেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ মোনাজাত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কালাইয়ে দোয়া মাহফিল

Update Time : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫