বাংলাদেশ ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুইটি বাড়িঘর ভাঙচুর, আহত অন্তত ৯

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৩ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাস্তাখোলা গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষে দুইটি বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি অন্তত ৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মাতুব্বর ও আয়ুব আলী মাতুব্বর (সোনা) পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে সিরাজুল ইসলামের ছেলে ইমরান মাতুব্বর কৃষিকাজ করতে গেলে প্রতিপক্ষ আয়ুব আলী মাতুব্বর ও মন্নু মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন তাকে মাঠে অতর্কিত হামলা চালায়। পরে ইমরান পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে গিয়েও তাকে কালী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে ইমরানের বাবা সিরাজুল ইসলাম মাতুব্বর ভাঙ্গা বাজার থেকে বাড়ির পথে ফিরছিলেন। পথে তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা সিরাজুল ইসলামের স্ত্রী, ছেলে ও মেয়েকেও বেধড়ক মারধর করে এবং দুইটি বাড়িঘর ভাঙচুর করে।

আহতরা হলেন—ধলা ডা. মাতুব্বর (৬৫), ইমরান মাতুব্বর (৩৫), সম্মাট মাতুব্বর (৩৮), মমতাজ বেগম (৫৫), সোবার আক্তার (৩২), ছাবিনা বেগম (৩৬), আক্তার শেখ, সজিব শেখ (১৮) ও মেরাজ শেখ (৫২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত সিরাজুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে আয়ুব আলী মাতুব্বরের বাড়িতে বক্তব্য আনতে গেলে তাকে পাওয়া যায়নি।তার বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন,“সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুইটি বাড়িঘর ভাঙচুর, আহত অন্তত ৯

Update Time : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫