বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কুরিয়ার সার্ভিসের গাড়িতে ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭১ Time View

বিকাল বার্তা প্রতিবেদক সিলেটঃ সিলেটের মোগলাবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিন ডাকাতকে লুণ্ঠিত মালামালসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৩টার দিকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মোগলাবাজার থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১ ডিসেম্বর) রাত ৩টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া (রয়েল সিটি সংলগ্ন) এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান গতিরোধ করে একটি সাদা নোহা ও একটি সাদা প্রাইভেটকার। গাড়ি দুটি থেকে ৬-৭ জন সশস্ত্র ডাকাত নেমে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপারকে মারধর করে জিম্মি করে ফেলে। পরে তারা গাড়ির কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল এবং হেলপারের দুটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার মোগলাবাজার থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার ভোররাতে দক্ষিণ সুরমার পশ্চিমভাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাকেল আহমদকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন এবং সুলতানপুর এলাকা থেকে রিহাদ আহমেদকে আটক করা হয়।

আটকের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিহাদ আহমেদের বাড়ির সীমানার ভেতর কচুর ঝোপে লুকানো অবস্থায় ৩টি সাদা প্লাস্টিকের বস্তা, ২টি কালো পলিথিনের বস্তা এবং ২টি কার্টুনভর্তি লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির ঘটনার দায় স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটে কুরিয়ার সার্ভিসের গাড়িতে ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ আটক ৩

Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫