
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
উক্ত সম্মিলিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়
Reporter Name 






















