
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
৫ই ডিসেম্বর/২০২৫ ইং
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে গণ সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাদুল্লাপুর উপজেলা শাখা।
শুক্রবার (৫ই ডিসেম্বর/২০২৫ইং) বাদ জুম্মায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী এটিএম মাওলানা আওলাদ হোসাইনের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাফিউল ইসলামের পরিচালনায় গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার সেক্রেটারি মুফতী আল আমিন বিন হোসাইন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ৮ দলীয় জোটের বিভিন্ন দায়িত্বশীল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, জনসাধারণ এবং সংবাদকর্মীগণ।
Reporter Name 


















