
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন প্রত্যাশী জিলুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গায় বাসস্ট্যান্ডে গণসংযোগকালে তিনি তার উন্নয়নভিত্তিক অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন।
“গ্রাম-শহর অলিগলি—এইবার যাবে শাপলা কলি”—এই স্লোগান নিয়ে তিনি বলেন, শিক্ষা–স্বাস্থ্যসেবা উন্নয়ন, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি, তরুণদের কর্মসংস্থান, প্রবাসী সেবা, চাঁদাবাজি দমন ও সড়ক–নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
জিলুর রহমান আরোও বলেন, “সময় এখন পরিবর্তনের। ফরিদপুর–৪-এ উন্নয়ন, শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠায় জনগণের পাশে থাকতে চাই।”
স্থানীয় সমর্থকরা তার পরিকল্পনাকে ইতিবাচক পরিবর্তনের আশা হিসেবে দেখছেন।
Reporter Name 






















