
্মোঃ রিপন শেখ ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী, একটি ৩ বছরের শিশু এবং এক অজ্ঞাত পরিচয়ের পুরুষ রয়েছেন। এ ঘটনায় অটো রিক্সার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব কৌডুবী সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি অটোরিকশা ভাঙ্গা থেকে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কৌডুবী সদরদী এলাকায় পৌঁছালে নিউ মডার্ন কুয়াকাটা থেকে ঝিনাইদ গামী আসা একটি দ্রুতগতির বাস সরাসরি অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৪ জন মারা যান।
নিহতদের পরিচয় পাওয়া ৩ জন হলেন—নুর নাহার বেগম (৪৫)
রিমু আক্তার (২২) — নুর নাহার বেগমের মেয়ে
রাহান (৩) — রিমু আক্তারের শিশু কন্যা তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের একই পরিবারের তিনজন রহমান শিকদারের এর স্ত্রী মেয়ে ও নাতনি—সহ একসঙ্গে নিহত হন।
অপর নিহত ব্যক্তি অজ্ঞাত (পুরুষ), বয়স আনুমানিক ৫৫ বছর — তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
অটোরিকশাটি চালাচ্ছিলেন শাহ আলম,পূর্ব সদরদী ইনুসের মিয়া ছেলে,
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আহতদের ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে, অজ্ঞাত এক ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।”যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির জব্দ করা হয়েছে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 






















