
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এক অনন্য মানবিক উদ্যোগের মাধ্যমে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’। শনিবার (০৬ ডিসেম্বর) ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত ঈদগা বাজার উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অসহায় ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় দেড় হাজার (১,৫০০) মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেছেন।সুস্থ জাতি গঠনে ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ‘সৈয়দ আহমদ ফাউন্ডেশন’ এবং ‘এম এ মতিন ফাউন্ডেশন’-এর সৌজন্যে আয়োজিত এই ক্যাম্পে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সকাল থেকে নারী, পুরুষ ও শিশুরা দীর্ঘ লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন।চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ক্যাম্পে দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠিত হয়। এই প্যানেলের মাধ্যমে সাধারণ জনগণ নিম্নলিখিত বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণ করেছেন-হৃদরোগ বিশেষজ্ঞ,শিশু বিশেষজ্ঞ,অর্থোপেডিক বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞ।ক্যাম্পে আগত রোগীদের শুধুমাত্র চিকিৎসাসেবা প্রদান করাই নয়, তাৎক্ষণিক রোগ নির্ণয় এবং প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেও নিজ দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাকির হোসেন এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন, যা স্থানীয় মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতা ও ভালোবাসা অটুট রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, জেলা কৃষকদলের আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আহমদ সহ বিপুল সংখ্যক মানুষ।
Reporter Name 
























