বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ভূমি উন্নয়ন করের জাল রশিদ তৈরি: এক যুবকের ২০ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করার অভিযোগে রাসেল মিয়া (৩০) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর শহরের আদালতপাড়া এলাকা থেকে ‘রাসেল কম্পিউটার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রাসেল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

পরে মোবাইল কোর্টে অভিযুক্ত রাসেল মিয়া অপরাধ স্বীকার করলে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে প্রেরণের কথা রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ভূমি উন্নয়ন করের জাল রশিদ তৈরি: এক যুবকের ২০ দিনের কারাদণ্ড

Update Time : ১২:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫