
জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের মৃত্যুতে ইলিয়াস পত্নী মোছা: তাহসিনা রুশদীর শোক প্রকাশ :
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,
যুক্তরাজ্য বিএনপি’র সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য ইউকে রচডেল বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীনের শ্রদ্ধেয় পিতা, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের প্রবীণ মুরব্বি জনাব মর্তুজ আলী সাহেবের মৃত্যুতে ও গুম নামক অপরাজনীতির শিকার হয়ে নিখোঁজ হয়ে যাওয়া সিলেটের বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ ইফখার আহমদ দিনারের পিতা ডা: মইন উদ্দিন সাহেবের মৃত্যুতে এবং বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আজিজুর রহমানের মৃতুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা জানিয়েছেন সিলেট ২ ওসমানীনগর- বিশ্বনাথ
নির্বাচনী এলাকার ধানের শীষের কান্ডারী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক- জননেতা এম.ইলিয়াস আলী’র সহ-ধর্মিণী মোছা: তাহসিনা রুশদীর লুনা।
সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
ও জননেতা এম.ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
Reporter Name 
























