
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :- খুলনার পাইকগাছায় বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষক বদিউজ্জামান জানাযায় হাজার হাজার জনতার অংশগ্রহণশেষে দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদালাপী শিক্ষানুরাগী ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু’র ভগ্নিপতি এস এম বদিউজ্জামান স্ট্রোক জনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
শনিবার জোহর বাদ তার কর্মস্থল ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি,জামায়াতসহ ইসলামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে শিক্ষক বদিউজ্জামান কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Reporter Name 


















