বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় বোদা উপজেলায় প্রায় দুই যুগ পুরোনো মালিকানাধীন সম্পত্তিতে দুষ্কৃতিকারীদের জোরপূর্বক জমি দখলের চেষ্টা।

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৪০ Time View

মোহাম্মদ মাহাবুব আলম পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় দুই যুগ পুরোনো মালিকানাধীন একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

‎এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের জিএম সোহেল রানা দেওয়া তথ্যমতে, উক্ত জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৬-০৮-২০২৫ তারিখে বোদা থানা, পঞ্চগড়ে একটি সাধারণ ডায়েরি করা হয়, যার জিডি নম্বর ৯১১। ওই জিডিতে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়—

‎১. তবিবর রহমান,২. আনিসুর রহমান,৩. আতিকুর রহমান এবং ৪. আশিকুর রহমান।

‎অভিযোগে বলা হয়, বিবাদীরা কোনোরূপ শর্ত ছাড়াই আমতলা কাজীপাড়া এলাকায় অবস্থিত প্রকল্পের জমি জবরদখলের চেষ্টা করেন। এ ঘটনায় তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়ে একটি মামলা করা হয়, যার মামলা নম্বর ২১৯/২৫। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

‎এছাড়াও একই জমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগে ৫. সাইফুল ইসলাম, ৬. উমর ফারুক ও ৭. ওসমান আলীর বিরুদ্ধে তাহের এন্টারপ্রাইজ লিমিটেড বাদী হয়ে আমলি আদালত–৩, বোদা, পঞ্চগড়ে আরেকটি মামলা দায়ের করে। মামলাটি নং ২২৭/২৫, যা বর্তমানে আদালতে ইশতিহার (ইশারা) দিন রয়েছে।

‎এদিকে সর্বশেষ সোমবার (৮ ডিসেম্বর) একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে ওই জমিতে প্রবেশ করে চারপাশে বাঁশ দিয়ে ঘেরা দেওয়ার অভিযোগ ওঠে। জমিটিতে দীর্ঘদিন আগে থেকেই দুইতলা বিশিষ্ট একটি গোডাউন নির্মাণ করা আছে, যা এম এ তাহের নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন।

‎ভুক্তভোগী এম এ তাহের জানান, “আমার জমির সকল বৈধ দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। এতে আমি ও আমার কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

‎ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড় বোদা উপজেলায় প্রায় দুই যুগ পুরোনো মালিকানাধীন সম্পত্তিতে দুষ্কৃতিকারীদের জোরপূর্বক জমি দখলের চেষ্টা।

Update Time : ১২:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫