
বিশেষ প্রতিনিধি, খুলনা: নগরীতে শিউলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ১২ টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ঐ বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম মোঃ সালাউদ্দিন খান। গৃহবধূর ছেলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে প্রতিবেশীরা জানান।
ঘটনাস্থলে সিআইডিকে তলব করা হয়েছে।
খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা থানার ওসি তদন্ত শাহাজাহান আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, মা-ছেলে এক বাসায় থাকতেন। বাইরে থেকে তালা দেয়া ছিল। পুলিশ তালা ভেঙে বিছানায় গৃহবধূ শিউলী বেগমের লাশ দেখতে পায়। তবে তার ছেলেকে পাওয়া যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটন করতে সিআইডির টিমকে তলব করা হয়েছে। তারা আসলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।
স্থানীয়রা জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।
Reporter Name 




















