
(এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- ঐতিয্যবাহী রায়গঞ্জ উপজেলার অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ মানবাদিকার কল্যান ট্রাষ্ট এর সিরাজগঞ্জ শাখার উদ্যোগে একটা বিশেষ আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন সকল সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুর রব শোভন ( তমাল সরকার)।সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্ট, সিরাজগঞ্জ জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব ভিপি আয়নুল হকের-(সিরাজগঞ্জ -৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বি এন পি’ র মনোনীত এম পি প্রার্থী।কিন্তু তিনি অসুস্থ হওয়ার কারণে উপস্থিত থাকতে পারেননি।প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকেন এবং অত্যান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ, দৃষ্টান্ত মুলক জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন জনাব মোঃ শামসুল ইসলাম-সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বি এন পি। বিশেষ মেহমান – জনাব ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ,যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা শাখা। পরিচালনা করেন জনাব মোঃফারুক আহমেদ, সাধারণ সম্পাদক- বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্ট।জনাব মোঃ হাসিবুর রহমান হাসিব, সদস্য- বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্ট,সিরাজগঞ্জ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম যথাযথ ভাবে চলতে থাকে। সমাপনী বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম -প্রধান মেহমান, সাবেক রায়গঞ্জ উপজেলা বি এন পি’ র সম্মানিত সভাপতি। সবশেষে উপস্থিত সকলের নিকট খাবার বিতরণ করা হয়। আরো উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন জনাব মোঃ আবুল কালাম আজাদ – সাবেক রায়গঞ্জ উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক। জনাব মোঃ আমিনুল ইসলাম কুদ্দুস মন্ডল, সাবেক রায়গঞ্জ উপজেলা বি এন পি, র সাংগঠনিক সম্পাদক। জনাব মোঃ আবুল কালাম আজাদ – রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি। জনাব মোঃ আব্দুর রাজ্জাক রানা – সভাপতি, রায়গঞ্জ উপজেলা যুবদল। জনাব মোঃ মোকাদ্দেস হোসেন সোহান – আহবায়ক, রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল। আরো উপস্থিত হয়ে অসহায়, দুস্থ, নির্যাতীত, নিপিড়ীত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংগ্রামী বিপ্লবী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা সহ বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্টের সকল সদস্য বৃন্দ।
Reporter Name 






















