বাংলাদেশ ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় হাত-মুখ বেঁধে রাস্তার কাজে ব্যবহৃত ৪০ ড্রাম বিটুমিন লুট

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৭২ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের কইডুবি রেলক্রসিং সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত ৪০ ড্রাম বিটুমিন লুট করেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল। বৃহস্পতিবার গভীর রাতে নৈশ প্রহরীকে হাত-মুখ বেঁধে এ লুটের ঘটনা সংঘটিত হয়। পরে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, পৌরসভার মহিলা কলেজ রোড থেকে বাস্তখোলা সড়ক পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ের জন্য বিল্লাল কনস্ট্রাকশনের অধীনে ৭০টি বিটুমিন-ভর্তি ড্রাম কইডুবি রেলক্রসিং সংলগ্ন স্থানে রাখা ছিল। রাত আনুমানিক ১টার দিকে একটি ট্রাকযোগে ৬–৭ জন দুর্বৃত্ত দ্রুতগতিতে সেখানে আসে। দায়িত্বে থাকা নৈশ প্রহরী আব্দুর রাজ্জাক বুঝে ওঠার আগেই তারা তার হাত-মুখ বেঁধে ফেলে এবং ৪০ ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে যায়।

নৈশ প্রহরী আব্দুর রাজ্জাক বলেন,
“আমি পাহারায় থাকার সময় একটি ট্রাক থেকে কয়েকজন লোক নেমে আমাকে হাত-মুখ বেঁধে ফেলে। তারা মুহূর্তের মধ্যে বিটুমিনের ড্রামগুলো নিয়ে যায়। এখন আমি আতঙ্কে আছি।”

এ বিষয়ে প্রজেক্ট ম্যানেজার আরিফ হোসেন জানান,
“আমাদের প্রজেক্ট থেকে ৪০টি বিটুমিন-ভর্তি ড্রাম দুর্বৃত্তরা নিয়ে গেছে। এগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।”

ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান বলেন,
“অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় হাত-মুখ বেঁধে রাস্তার কাজে ব্যবহৃত ৪০ ড্রাম বিটুমিন লুট

Update Time : ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫