বাংলাদেশ ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কথা দাও

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৭ Time View

শেখ সাইদুল আলম সাজু (কবি, লেখক ও সাংবাদিক)

দিনাজপুর

কথা দাও

পৃথিবীর সব সৌন্দর্য আমি এনে দেব

তোমার হাতের মুঠোয়,

কথা দাও তুমি নেবে?

আকাশের লাজ রাঙ্গা আবির দিয়ে

তোমাকে সাজাবো আপন হাতে,

কথা দাও তুমি সাজাতে দেবে?

দিগন্তের মায়াবী শশীর ন্যায়

স্নিগ্ধ মনোরম আলো আমি ছড়িয়ে দেব,

কথা দাও তুমি ছড়াতে দেবে?

হৃদয়ের সব উষ্ণতা দিয়ে ভালোবাসবো তোমাকে

নীরবে নিভৃতে একান্ত নিজের করে।

কথা দাও তুমি ভালোবাসবে?

আজ হতে এক হাজার বছর পর হলেও

আমি তোমারই রব,

কথা দাও তুমি আঁচল বিছিয়ে রাখবে?

যেখানেই থাকি আমি ছুটে আসব তোমার কাছে

এক বুক ভালোবাসা নিয়ে

কথা দাও তুমি আলিঙ্গনে জড়াবে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কথা দাও

Update Time : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

শেখ সাইদুল আলম সাজু (কবি, লেখক ও সাংবাদিক)

দিনাজপুর

কথা দাও

পৃথিবীর সব সৌন্দর্য আমি এনে দেব

তোমার হাতের মুঠোয়,

কথা দাও তুমি নেবে?

আকাশের লাজ রাঙ্গা আবির দিয়ে

তোমাকে সাজাবো আপন হাতে,

কথা দাও তুমি সাজাতে দেবে?

দিগন্তের মায়াবী শশীর ন্যায়

স্নিগ্ধ মনোরম আলো আমি ছড়িয়ে দেব,

কথা দাও তুমি ছড়াতে দেবে?

হৃদয়ের সব উষ্ণতা দিয়ে ভালোবাসবো তোমাকে

নীরবে নিভৃতে একান্ত নিজের করে।

কথা দাও তুমি ভালোবাসবে?

আজ হতে এক হাজার বছর পর হলেও

আমি তোমারই রব,

কথা দাও তুমি আঁচল বিছিয়ে রাখবে?

যেখানেই থাকি আমি ছুটে আসব তোমার কাছে

এক বুক ভালোবাসা নিয়ে

কথা দাও তুমি আলিঙ্গনে জড়াবে?