
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় অভিযুক্ত শাহেদ আলী মাতুব্বরকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম জানান, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















