বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ Time View

হারুন অর রশিদ, ষস্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কালাই উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা জানান কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক, রাজনৈতিক দলসমূহ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, ফায়ার সার্ভিস এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় লাভ করে, যার মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Update Time : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫