বাংলাদেশ ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস’ ২০২৫ পালিত হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে সকাল সাতটায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। ভাঙ্গা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সকাল ৯ টায় ভাঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভাঙ্গা হাইওয়ে থানা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভাংগা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাংগা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলার আমির মাওলানা সরোয়ার হোসেন,এনসিপি’র আশরাফ হোসেন,বিএনপির বিটু মুন্সী,আলম মুন্সী,এম এ ওয়াদুত,ওসমান মুন্সী,মোঃ সাঈদ মুন্সী ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সজিব মাতুব্বর এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

Update Time : ০৭:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫