
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধ: আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দিনে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে সর্বাধিক গৌরবময় ও স্মরণীয় দিনগুলোর একটি।
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিফলকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ সুপার, ফরিদপুর মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুরসহ ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Reporter Name 


















