বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে  নিহত ১

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩০ Time View

,,,স্টাফ রিপোর্টার,,, 

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৬৫) নামের এক বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা ওই গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা গতকাল মঙ্গলবার তাদের পারিবারিক জমি থেকে মাটি কাটে। এটি বলার জন্য বুধবার সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে গেলে কথার একপর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এতে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারো গুলি করে এবং বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান এ বিষয়ে বলেন, ‘পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে  নিহত ১

Update Time : ১১:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫