
(এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি প্রধান কার্যালয় -লালকুঠি মোড়,ধাপ,রংপুর শাখা কর্তৃক ২০২৫- খ্রীঃ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মেধা যাচাই ও চুড়ান্ত ‘বৃত্তি’ পরীক্ষার আয়োজন করেন। উক্ত ‘ বৃত্তি ‘পরীক্ষায় আপাতত মোট পনেরোটি কিন্ডারগার্টেন এর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিরাজগঞ্জ জেলায় দুটি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।একটি কেন্দ্র সিরাজগঞ্জ সদর দারুল ইসলাম একাডেমিতে করা হয়েছে। ঐ কেন্দ্রে মোট চৌদ্দটি কিন্ডারগার্টেনের শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। আরেকটি কেন্দ্র অত্র জেলার রায়গঞ্জের ঐতিহ্যবাহী পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজে মা বিদ্যা নিকেতন এন্ড প্রি- ক্যাডেট একাডেমির কোমলমতি ৮৫ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে পরিক্ষা দিচ্ছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর সদস্য প্রাপ্ত মোট পনেরোটি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৮০ জন কোমলমতি শিক্ষার্থীরা উক্ত ‘বৃত্তি ‘ পরিক্ষায় মেধা প্রতিযোগিতায় লড়াই করছে। মোট পরিক্ষার্থীদের মধ্য থেকে ৩০% শিক্ষার্থীকে “সাধারণ গ্রেট ও ট্যালেণ্টফুলে” বৃত্তি প্রদান করা হবে। মোট চারটি বিষয়ে ২০০ নম্বরের মধ্যে দুই দিন পরিক্ষা অনুষ্ঠিত হবে।
Reporter Name 






















