
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রাত ০৮:০০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত ১০ নং রামরাইল ইউনিয়ন উলচাপাড়া গ্রামের উত্তরপাড়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫/২৬(সিজন:০৬) এর শুভ উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানটি জনাব অলি মিয়া চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুজ্জামান টুটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নেছার মিয়া, রুস্তম মিয়া,সাকন মোল্লা ও শামীম আহমেদ।
এছাড়াও স্থানীয় মানুষের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি আরও প্রানবন্ত হয়ে উঠে। এতে খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়রাও অধিক মনোযোগী ও আগ্রহী হয়। দর্শকদের দাবি একমাত্র খেলা ই মানুষকে বিশেষ করে এই জেনারেশনকে মাদক সহ সমাজের নানান অপকর্ম থেকে বিরত রাখতে পারে । তারা আরও জানান, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এজন্য তারা খেলার আয়োজক কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
আয়োজক কমিটি থেকে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ আরও অন্যান্য বক্তারা বলেন, উলচাপাড়া গ্রাম একটি আদর্শ গ্রাম। প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এই গ্রাম ভরপুর। শত-শত শিক্ষকদের নেতৃত্বে এই গ্রামের ছেলে-মেয়েরা পড়াশোনায় শিক্ষিত হয়ে উঠছে। সিনিয়র মুরুব্বি ও অভিভাবকদের নেতৃত্বে গ্রামে শান্তি -শৃঙ্খলা বজায় আছে।
তবে বর্তমান সময়ে গ্রামের একদল ছেলে খারাপ মানুষের প্রলোভনে পড়ে মাদক সহ নানান খারাপ অপকর্মের সাথে জড়িত হওয়ার অভিযোগ উঠে আসে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কাজ থেকে মুক্ত করার লক্ষ্য নিয়েই এই ধরনের ব্যতিক্রমী আয়োজন। বক্তারা আরও বলেন যুবসমাজকে মাদক ও নেতিবাচক কাজ থেকে মুক্ত করতে ও রাখতে এই ধরনের আয়োজন চলমান থাকবে।
Reporter Name 
























